
গাজা-লেবানন-ইরানের উপর ইজরায়লের হামলার আঁচ এবার নেদারল্যান্ডসে। নেদারল্যান্ডসের রাজধানীতে প্যালেস্টাইনপন্থীরা নির্বিচারে ইজরায়েলি নাগরিক-সহ ইহুদি জনগোষ্ঠীর উপর হামলা করছে বলে অভিযোগ উঠেছে।
উত্তেজনার এই আবহে ইহুদিদের সাহায্য করতে বাহিনী পাঠানোর প্রস্তুতি শুরু করেছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এক্স পোস্টে ইজরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভিরের দাবি, শুক্রবার ভোরে জন ক্রাফ স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলাকালীন অশান্তি শুরু হয়। ইজরায়েলি নাগরিক-সহ ইহুদি জনগোষ্ঠীর উপরে প্যালেস্টাইন সমর্থক হামলা শুরু করেন। ইজরায়েলের নাগরিকেরা অকল্পনীয় নিষ্ঠুরতার শিকার হয়েছেন। তাঁর মন্ত্রকের তরফে ইজরায়েলি নাগরিকদের হোটেলের বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে।অন্যদিকে নেদারল্যান্ডস পুলিশ জানিয়েছে, অশান্তিতে জড়িত থাকার অভিযোগে মোট ৫৭ জনকে আটক করা হয়েছে।
আমস্টারডামে আটকে পড়ে নাগরিকদের উদ্ধার করতে বায়ুসেনার দু’টি বিমান ও প্রয়োজনীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার।
ছবি সৌজন্যে : এক্স
