গাজায়  আর ত্রাণ পাঠাবে না ইজরায়েল 

0
103
ছবি সৌজন্যে : এক্স
ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেযাদ শেষ হতেই ফের সুর চড়িয়েছে নেতানিযাহুর সরকার। ইজরায়েল ইতিমধ্যেই গাজায়  সকল প্রকার প্রযোজনীয়  পণ্য বা ত্রাণ সামগ্রী পাঠানো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে । তবে পুরোপুরি সাহায্য বন্ধ করা হয়েছে  কি না, তা এখনও নিশ্চিত নয়। কাতারের মধ্যস্থতায়  এবং আমেরিকা ও মিশরের চেষ্টায়  গত ১৫ জানুয়ারি যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল  ইজরায়েল এবং হামাস।
১৯ জানুয়ারি থেকে তা কার্যকর  হয়েছিল। তারপর থেকেই যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসাবে শুরু হয়েছিল বন্দী বিনিময়ের  কাজ। যুদ্ধবিরতি চলাকালীন  ইজরায়েল, হামাস একে অপরের বিরুদ্ধে বারবার চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছিল। হামাস একবার হুঁশিয়ারি দিয়ে  বন্দী মুক্তি বন্ধও করে দিয়েছিল। যদিও পরে মার্কিন চাপে পড়ে সুর নরম করেছিল হামাস।
সূত্রে খবর, ইজরায়েল  প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ ২০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করতে চেয়েছিল। তাতে রাজি হয়নি হামাস। তারপরই ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে  ইজরায়েল। যদিও ইজরায়েলর সিদ্ধান্তকে জুলুম বলে আক্রমণ করেছে হামাস।