যুদ্ধবিরতির মধ্যে হিজবুল্লার ঘাঁটিতে ইজরায়েলের হানা

0
101
ছবি সৌজন্যে : এক্স

যুদ্ধবিরতির মধ্যে ফের লেবাননে হিজবুল্লার ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল।মোট ছটি বিস্ফোরণের কথা জানা গিয়েছে। যদিও ইজরায়েল সেনার দাবি, লেবাননই যুদ্ধবিরতি লঙ্ঘন করে মাঝারি পাল্লার রকেট মজুত করছিল দক্ষিণ লেবাননে।

সেই বিপদের মোকাবিলা করতেই সেনা জবাব দিয়েছে।হামলা পাল্টা হামলায় কয়েক হাজার মানুষের মৃত্যুর পর অবশেষে আশার আলো দেখা গিয়েছিল বুধবার। তারও আগে মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয় ইজরায়েলের মন্ত্রিসভা। নীতিগত ভাবে চুক্তি অনুমোদন করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।জানা যায়, ২৭ নভেম্বর স্থানীয় সময় ভোর ৪টে থেকে কার্যকর হবে সংঘর্ষ বিরতি।আপাতত ২ মাসের জন্য একে অপরের বিরুদ্ধে কোনও হামলা চালাবে না হিজবুল্লা ও ইজরায়েল।পরিস্থিতি অনুযায়ী বাড়ানো হবে চুক্তির মেয়াদ।কিন্তু যুদ্ধবিরতি শুরু হতে না হতেই ফের বিস্ফোরণে কেঁপে উঠে লেবানন।দক্ষিণ লেবাননের ছ’টি জায়গায় বিস্ফোরণ হয়েছে বলে খবর।

ট্যাঙ্কের মাধ্যমে ওই জায়গাগুলিতে গোলাবর্ষণ করেছে ইজরায়েল সেনা। হামলার ছ’টি জায়গাই ইজরায়েল এবং লেবাননের সীমান্ত সংলগ্ন। ইজরায়েলের হামলায় ক’জনের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে।