হুথিদের বিরুদ্ধে সেনা অভিযানের বার্তা ইজরায়েলের 

0
232
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
পশ্চিম এশিয়ার পরে এ বার ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানের বার্তা দিয়েছে ইজরায়েল।
রাষ্ট্রপুঞ্জে ইজরায়েলের দূত ড্যানি ড্যানন নিরাপত্তা পরিষদে বক্তৃতায় বলেছেন, হুথিদের ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে হবে। তারা যদি এই হামলা অব্যাহত রাখে, তা হলে হিজবুল্লা, হামাস ও সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মতো একই ধরনের শোচনীয় পরিণতি হবে। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের ওই হুঁশিয়ারির পরেই তেল আভিভের অদূরে হামলা চালায় হুথিরা।
মঙ্গলবার হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তেল আভিভের কাছে বেন গুরিওন বিমানবন্দর এবং জেরুজালেমের দক্ষিণে একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র লক্ষ্য করে একটি হাইপারসনিক এবং একটি জুলফিকর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন তাঁরা।