২৩ বছর পর ইজরায়েলি ট্যাঙ্ক বাহিনী ওয়েস্ট ব্যাঙ্কে

0
133
ছবি সৌজন্যে : এক্স

গাজায় যুদ্ধবিরতি চলাকালীন ২৩ বছর পর এ বার পশ্চিম এশিয়ার আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড, ওয়েস্ট ব্যাঙ্কে অভিযান জোরদার করেছে ইজরায়েল সেনা। ইজরায়েলি ট্যাঙ্ক বহর ঢুকে পড়েছে ওই ভূখণ্ডের অধিগৃহীত অংশে, ২০০২ সালের পর এই প্রথম বার ওয়েস্ট ব্যাঙ্কে অভিযান শুরু করেছে ইজরায়েল ফৌজের আর্মার্ড ডিভিশন। ২১ জানুয়ারি থেকে ওয়েস্ট ব্যাঙ্কের উত্তরাঞ্চলে সেনা অভিযান শুরু করেছিল ইজরায়েলি বাহিনী।

কিন্তু এতদিন সেখানে ট্যাঙ্ক বহর মোতায়েন করেনি তারা। রবিবার রাতে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ বলেছেন, সন্ত্রাসবাদীদের নির্মূল করতে সেনাকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর ওই ঘোষণার পরেই ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলি ফৌজের হানাদারির তীব্রতা বেড়েছে বলে ওই এলাকার নিয়ন্ত্রক স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ জানিয়েছেন।