
হিজবুল্লার নতুন প্রধান নঈম কাশেমের শেষের শুরু। এমনই হুঁশিয়ারি দিয়েছে ইজরায়েল।
শুধু নঈম কাশেম নয়, ভবিষ্যতে ইরানেও হামলা চালানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইজরায়েল। গত মাসেই বেরুটে ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছিল ইরানের মদতপুষ্ট সংগঠন হিজবুল্লার তৎকালীন প্রধান সৈয়দ হাসান নাসরাল্লার। মঙ্গলবারই সব জল্পনার অবসান ঘটিয়ে হাসান নাসরাল্লার উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া হয়েছে নঈম কাশেমকে। তারপরেই ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ট নঈম কাশেমের ছবি পোস্ট করে লিখেছেন, সাময়িক নিয়োগ। বেশি দিন নয়। কূটনৈতিক মহলের মতে, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর পোস্ট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। তার বার্তার মধ্যে হুমকিও রয়েছে।অন্যদিকে ইজরায়েল সেনার প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি জানিয়েছেন, ইরান যদি পাল্টা হামলার কথা ভাবে, তবে ভুল করবে।ইজরায়েলের কোন ব্যারেজে যদি ইরান ক্ষেপণাস্ত্র ছোড়ে তবে তার মাশুল চোকাতে হবে। তাঁরা জানেন কী ভাবে আবার ইরানে পৌঁছনো যায়।
এতদিন যে শক্তি প্রয়োগ করা হয়েছে, এবার তার থেকেও বেশি শক্তি নিয়ে হামলা চালানো হবে। কোনও জায়গা ছাড়া হবে না।
ছবি সৌজন্যে : এক্স









