গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরায়েল : ওয়াল স্ট্রিট জার্নাল

    যুদ্ধের সমাপ্তি চাইছে ইসরায়েল : ওয়াল স্ট্রিট জার্নাল

    0
    123

    পারমাণবিক স্থাপনাগুলোতে আমেরিকার বোমা হামলার পর ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ সমাপ্তি করতে চাইছে ইসরায়েল এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির ও আরব অঞ্চলের একাধিক কর্তা।ওয়াল স্ট্রিট জার্নালকে এ তথ্য জানিয়েছেন তারা।

    ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ,আইডিএফ আগামী কয়েক দিনের মধ্যে ইরানে তাদের নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে চালানো সামরিক অভিযান শেষ করার আশা করছে। এরপরই যুদ্ধ বন্ধের সুযোগ তৈরি হতে পারে।আরবের কর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ইসরায়েল এই অভিযান দ্রুত শেষ করতে চায় বলে আমেরিকা তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে। তবে আমেরিকার হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না।

    এক ইসরায়েলি কর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, হামলা বন্ধ করতে হলে তা হবে পারস্পরিক ভিত্তিতে,উভয় পক্ষকেই তা মেনে নিতে হবে।ইসরায়েলি এক কর্তা টাইমস অব ইসরায়েলকে বলেছেন,ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য তৈরি আছে।