
ইরানের হুমকির পরে এ বার পাল্টা দিয়েছে ইজরায়েলও। কোনও রকম হামলা হলে ইজরায়েল এমন জবাব দেবে, যা ইরানকে আগে কখনও দেখতে হয়নি বলে স্পষ্ট করে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
রবিবারই কোনও দেশের নাম না করে তেহরানের শত্রুদের সাবধান করে দেয় ইরান। বলা হয়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপরে যে কোনও ধরনের আক্রমণ মানে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।
তার পরেই পাল্টা দিলেন বেঞ্জামিন নেতানিয়াহুও। ২৮ ডিসেম্বর থেকে ইরানে খামেনেই-বিরোধী গণবিক্ষোভ শুরু হয়েছে। বর্তমানে সেই বিক্ষোভ কিছুটা স্তিমিত হলেও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ইরানের এই গণবিক্ষোভে আমেরিকা এবং ইজরায়েলের মদত রয়েছে বলে শুরু থেকে অভিযোগ তুলে আসছে তেহরান।
