গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International গাজা-সিরিয়া ও লেবাননের দখল ছাড়বে না ইসরায়েল

    গাজা-সিরিয়া ও লেবাননের দখল ছাড়বে না ইসরায়েল

    0
    99
    ছবি সৌজন্যে : এক্স

    প্যালেস্টাইনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা এবং ইসরায়েলের প্রতিবেশী সিরিয়া ও লেবাননের কিছু এলাকায় ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। এমনই ঘোষণা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন,ইসরায়েলি বাহিনী যেসব এলাকা দখল করেছে,সেগুলো আর ছাড়বে না।এ ধরনের মন্তব্য গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং পণবন্দী মুক্তি নিয়ে বর্তমান আলোচনা আরও জটিল করে তুলতে পারে।

    ক দিন আগে ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও ২২ জন নিহত হয়েছেন বলে জানান হয়েছে।নিহতদের মধ্যে এক শিশু রয়েছে, যার বয়স এক বছরেরও কম।গত মাসে যুদ্ধবিরতি শেষ করার পর ইসরায়েল হামাসের ওপর চাপ সৃষ্টি করতে নতুন করে সামরিক অভিযান শুরু করে। ইতিমধ্যে গাজার অর্ধেকেরও বেশি এলাকা দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী।লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পরও কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করেনি ইসরায়েল।উল্লেখ্য,২০২৩ সালের ডিসেম্বরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করার পর,ইসরায়েল দক্ষিণ সিরিয়ায় একটি বাফার জোন প্রতিষ্ঠা করে।ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, অতীতে যা ঘটত, তার বিপরীতে এবার ইসরায়েলি সেনা যেসব এলাকা দখল করেছে, তা আর ছেড়ে দেবে না।

    গাজা, লেবানন ও সিরিয়ায় শত্রু ও ইসরায়েলি সম্প্রদায়ের মাঝে বাফার হিসেবে সেনা অবস্থান করবে।এদিকে, প্যালেস্টাইন, লেবানন ও সিরিয়া এই সেনা উপস্থিতিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও সামরিক দখলদারিত্ব হিসেবে দেখছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন,ইসরায়েলের অব্যাহত উপস্থিতি লেবাননের সেনা মোতায়েনে বাধা সৃষ্টি করছে, যা যুদ্ধবিরতির চুক্তিভঙ্গ বলেও উল্লেখ করেছেন তিনি।