
গাজা ও লেবাননে ইজরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। একদিনে ইজরায়েলি বাহিনীর আগ্রাসনে শতাধিক মানষের মৃত্যু হয়েছে।
আলজাজিরার সূত্রে খবর, গাজাজুড়ে রকেট সহ বিভিন্নভাবে হামলা চালিয়েছে ইজরায়েলি বাবিনী। তাদের বিমান হামলায় ৫০ জনের বেশি প্যালেস্তানীয় নিহত হয়েছেন। গাজার উত্তরেই নিহত হয়েছেন ৪২ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইজরায়েলি হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৩ হাজার ৪৬৯। এই সময় আহত হয়েছেন আরও ১ লাখের বেশি মানুষ। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে সারা দেশে ৫৩ জন নিহত ও ১৬১ জন আহত হয়েছে।
অন্যদিকে, লেবাননজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। গুরুত্বপূর্ণ বিভিন্ন ভবন, ঐতিহাসিক স্থাপত্যতেও চালাচ্ছে একের পর এক হামলা।
ছবি সৌজন্যে : এক্স









