গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৭

    গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৭

    0
    59
    ছবি সৌজন্যে : এক্স

    যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৭ জন নিহত হয়েছে। প্যালেস্টাইন কর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসরায়েল ও হামাস পরস্পরকে প্যালেস্টাইনি অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে।

    গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটাই ছিল গাজায় সবচেয়ে বড় ধরনের হামলা।গাজায় বিভিন্ন সংবাদসংস্থার প্রতিনিধিরা নিষেধাজ্ঞা ও অনেক এলাকায় প্রবেশের অসুবিধার কারণে স্বাধীনভাবে উভয় পক্ষের দেওয়া মৃতের সংখ্যা বিশদভাবে যাচাই করতে পারছে না।হামাস কর্তৃপক্ষের অধীনে পরিচালিত ভূখণ্ডের অসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় উত্তরে গাজা সিটিতে ১৪ জন ও দক্ষিণে খান ইউনিস এলাকায় ১৩ জন নিহত হয়েছে।

    দুটি হাসপাতালও একই সংখ্যা সম্পর্কে নিশ্চিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণে সেনাদের ওপর হামাস হামলা চালানোর জবাবে তারা পাল্টা হামলা চালিয়েছে।তবে হামাস ইসরায়েলি সেনাবাহিনীর এই অভিযোগ অস্বীকার করেছে।