গাজায় রাষ্ট্রপুঞ্জের স্কুলে ইজরায়েলের হামলা, মৃত ৩৪

0
185
এবার গাজায় রাষ্ট্রপুঞ্জের স্কুল ও দুটি বাড়িতে ইজরায়েলের হামলায় কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে।এই হামলায় স্কুলটির ৯০ শতাংশ ধ্বংস হয়ে গিয়েছে।সূত্রে খবর, গাজার নুসিরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত রাষ্ট্রপুঞ্জের আল-জাউনি প্রিপারেটরি বয়েজ স্কুলে হামলা করে ইজরায়েল সেনা।
আক্রমণ শানায় সেখানকার দুটি বাড়িতেও। এই হামলায় মৃত্যু হয়েছে ১৯ জন মহিলা-সহ ৩৪ জনের। প্রাণ গিয়েছে নিষ্পাপ শিশুদেরও। গাজার স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী আহতের সংখ্যা ১৮। এই ঘটনার পর ইজরায়েলি প্রতিরক্ষাবাহিনী দাবি করে যে, ওই স্কুলে হামাসরা লুকিয়ে ছিল। তাদের নাশকতার ছক ভেস্তে দিতেই এই অভিযান চালানো হয়েছে।মঙ্গলবার দক্ষিণ গাজার সবচেয়ে বড় শহর খান ইউনুস ও আল-মাওয়াসি শহরে ভয়ংকর আঘাত হেনেছিল ইজরায়েল সেনা। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ওই এলাকাগুলোকে সেফ জোন হিসাবে চিহ্নিত করে শরণার্থী শিবির তৈরি করা হয়েছিল। আশ্রয় নিয়েছিলেন প্রায় ১০ হাজারের উপর প্যালেস্তিনীয়। ওই হামলায় সেখানে মৃত্যু হয় অন্তত ৪০ জনের।