ইরানের টিভি অফিসে ইজরায়েলের বোমা! পালালো অ্যাঙ্কর

0
158
ছবি সৌজন্যে : এক্স
ইরান-ইজরায়েল সংঘাতের আবহে এবার তেহরানে ইরানের সরকারি সংবাদ মাধ্যম সদর দফতরে আছড়ে পড়েছে ইজরায়েলের বোমা। সেই সময় লাইভ সম্প্রচারে ছিলেন এক সঞ্চালিকা। আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে সটুডিও।
ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। সেখান থেকে সরে যেতে বাধ্য হন সঞ্চালিকা। ইজরায়েলি অফিস কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ার ছবি এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্য়মের ভিডিয়োয় দেখা গিয়েছে ওই হামলার পরই আইআরআইবি-র ভবনের চারদিক ধোঁয়ায় ভরে যায়।
কমপ্লেক্সের চার দিকে ছড়িয়ে ধ্বংসস্তূপ। ইরানের সরকারি টিভি চ্যানেলে মিসাইল হামলার কথা স্বীকার করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ। সরকারি টেলিভিশনে তিনি বলেছেন, ইরানের প্রপাগান্ডাকে আত্রমণ করেছে আইডিএফ। ইরানের ডিকটেটরদের উত্খাত করা হবে।