গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েল সমর্থকরা নিষিদ্ধ

    ইউরোপা লিগের ম্যাচে ইসরায়েল সমর্থকরা নিষিদ্ধ

    0
    73
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইসরায়েলি ফুটবল ক্লাব মাকাবি তেল আবিবের সমর্থকদের আগামী মাসে ব্রিটেনের অ্যাস্টন ভিলার বিপক্ষে ইউরোপা লিগ ম্যাচে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে।

    ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।বার্মিংহাম সিটির সেফটি অ্যাডভাইজরি গ্রুপ ,এসএজি,যারা ভিলা পার্কে অনুষ্ঠিত ম্যাচগুলোর নিরাপত্তা সার্টিফিকেট দেয়,অ্যাস্টন ভিলাকে জানিয়েছে, মাকাবি তেল আবিবের কোনো বিদেশি সমর্থক ওই ম্যাচে উপস্থিত থাকতে পারবে না।অ্যাস্টন ভিলা এক বিবৃতিতে জানিয়েছে,সেফটি অ্যাডভাইজরি গ্রুপের নির্দেশ-র পরিপ্রেক্ষিতে ক্লাবকে জানানো হয়েছে যে ৬ নভেম্বর মাকাবি তেল আবিবের বিপক্ষে ইউরোপা লিগ ম্যাচে কোনো অতিথি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না।ক্লাব আরও জানিয়েছে,পুলিশ জানিয়েছে,স্টেডিয়ামের বাইরে জননিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে এবং সেদিন সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলার সক্ষমতা নিয়েও তারা আশঙ্কিত।২০২৪ সালে আমস্টারডামে আয়াক্স ও মাকাবি তেল আবিবের মধ্যকার ইউরোপা লিগ ম্যাচ চলাকালে সংঘটিত সহিংস সংঘর্ষ ও ঘৃণাজনিত অপরাধের ঘটনাও এ সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে জানায় পুলিশ।

    গত বছরের নভেম্বরে আমস্টারডামে প্যালেস্টাইনপন্থী সমর্থক ও মাকাবি তেল আবিবের ইসরায়েলি ফ্যানদের মধ্যে সংঘর্ষে ডজনখানেক মানুষকে গ্রেপ্তার করা হয় এবং পাঁচজনকে কারাদণ্ড দেওয়া হয়।