গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International গাজায় ত্রাণের লাইনে গুলি ইজরায়েলের, মৃত ৩০

    গাজায় ত্রাণের লাইনে গুলি ইজরায়েলের, মৃত ৩০

    0
    118
    ছবি : সংগৃহীত
    গাজায় থালা হাতে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা বুভুক্ষদের ভিড়ে এলোপাথাড়ি গুলি ইজরায়েলি সেনার। দক্ষিণ গাজার রাফায় এই মর্মান্তিক হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও ১১৫ জন। রবিবার সকালে আমেরিকার তরফে ত্রাণ বোঝাই ট্রাক পাঠানো হয়েছিল গাজায়।
    অভিযোগ, সেখানে খাবার নিতে আশা মানুষের ভিড়ে এলোপাথাড়ি গুলি চালায় ইজরায়েলের সেনা।
    সেই হত্যাকাণ্ডের পর সোশাল মিডিয়ায় একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, গাধায় টানা গাড়িতে করে বোঝাই করে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় গাজার মানবাধিকার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই হামলার ঘটনায় ইহুদি সেনার বিরুদ্ধে সরব হয়েছে হামাস। এক বিবৃতিতে জানানো হয়েছে, তথাকথিত মানবিক সাহায্য বিলির স্থানে জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষদের ভিড়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে গণহত্যা করা হল।
    গত আড়াই মাস ধরে গাজা অবরুদ্ধ করে অভিযান চালাচ্ছিল ইহুদি সেনা। গুরুতর এই পরিস্থিতিতে বিশ্বের চাপের মুখে পড়ে গাজায় ত্রাণ পাঠানোর অনুমতি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুভুক্ষের দলের ভিড়ে তৈরি হয়েছে ট্রাক লুটের মতো পরিস্থিতি।