
সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এলাকার কুনেইত্রা প্রদেশের গোলান মালভূমির সীমান্তবর্তী আল-রাফিদ শহরের কাছে এই ঘটনা ঘটে।
আল-ইখবারিয়া সিরিয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী সীমান্ত বেড়ার কাছে আল-রাফিদের পশ্চিমে একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেয়। এতে বহু বর্গমিটার জমি পুড়ে যায়।নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে আল-ইখবারিয়া জানিয়েছে, রাষ্ট্রসংঘের বাহিনী প্রাথমিক সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করছে।কিন্তু পর্যাপ্ত সরঞ্জামের অভাবে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তবে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সংবাদমাধ্যমটি।
