ইজরায়েলের হানায় মৃত হিজবুল্লার শীর্ষ কমান্ডার

0
142
এবার ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হেডকোয়ার্টারের কমান্ডার সোহিল হুসেন হুসেইনির।
মঙ্গলবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইজরায়েল সেনা জানিয়েছে, সোহিল হোসেন হুসেইনির মৃত্যু হয়েছে। হিজবুল্লার হেডকোয়ার্টারের প্রধান ছিলেন তিনি। ইজরায়েলের গোয়েন্দা বিভাগের খবরের ভিত্তিতে বেইরুটের নির্দিষ্ট কয়েকটি এলাকায় আকাশ পথে হামলা চালায় আইডিএফ। তাতেই মৃত্যু হয়েছে সোহিল হুসেন হুসেইনির। তবে বেইরুটে ইজরায়েলের হামলা নিয়ে হিজবুল্লার তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া মেলেনি। কয়েক সপ্তাহ ধরে লেবাননে টানা এয়ারস্ট্রাইক চালিয়েছে ইজরায়েল। হিজবুল্লার প্রায় সব শীর্ষ নেতাকে তাঁরা খতম করেছে বলেই দাবি। এরই মধ্যে তাদের ওপর হামলা চালিয়েছে ইরান এবং ইয়েমেন। হিজবুল্লাও নতুন করে হামলা করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশে। তার পাল্টা হিসেবে ৬০ মিনিটের মধ্যে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহদের ১২০টি ঘাঁটিতে মিসাইল অভিযান চালিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী।