গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International তেহরানে মুহুর্মুহু ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র

    তেহরানে মুহুর্মুহু ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র

    0
    41
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের রাজধানী তেহরানের বুকে মুহুর্মুহু আছড়ে পড়েছে ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র।শুক্রবার সকালে এই হামলা চালানো হয়।

    ইজ়রায়েলের বায়ুসেনা জানিয়েছে, ৫০টি যুদ্ধবিমান একযোগে তেহরানে সামরিক এবং ভূগর্ভস্থ বাঙ্কার লক্ষ্য করে হামলা চালায়। সূত্রের খবর, ইরানের সর্বোচ্চ নেতা নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের লুকোনোর জন্য যে বাঙ্কার তৈরি করা হয়েছিল, সেই বাঙ্কারেই হামলা চালানো হয়েছে।ইজ়রায়েলের বায়ুসেনা জানিয়েছে, তাদের গোয়েন্দাবাহিনী মোসাদের সহযোগিতায় এই হামলা চালানো হয়। গত সাত দিনের মধ্যে শুক্রবারের এই হামলা সবচেয়ে জোরালো বলেই দাবি করেছে ইজ়রায়েল।এই বাঙ্কার বানালেও সেখানে আশ্রয় নেওয়ার আগেই খামেনেইকে হত্যা করা হয়েছে বলে দাবি ইজ়রায়েলের। বাঙ্কারে আশ্রয় নেওয়ার সুযোগই দেওয়া হয়নি ইরানের সর্বোচ্চ নেতাকে। এ বার খামেনেইয়ের সবচেয়ে সুরক্ষিত সেই জায়গাকে নিশানা বানিয়ে ধ্বংস করল ইজ়রায়েলি বায়ুসেনা। অভিযোগ খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের অন্য প্রশাসনিক এবং সামরিক সেনাকর্তারা এই ডেরায় আশ্রয় নিচ্ছিলেন। এ বার সেই ডেরা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইজ়রায়েলি বায়ুসেনা জানিয়েছে, তেহরানের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে অসংখ্য বাঙ্কার। অত্যন্ত সুরক্ষিত সেই বাঙ্কারগুলিতে চিহ্নিত করা হয়েছে।এ বার সেগুলিকে নিশানা বানানো হবে বলে দাবি তাদের।

    দীর্ঘ সময় ধরে এই গোপন বাঙ্কারগুলির হালহকিত জানতে ইজ়রায়েলি গোয়েন্দারা কাজ চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে এক এক করে সেই বাঙ্কারগুলি ধ্বংসে কাজ শুরু করেছে ইজ়রায়েল।