
হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এমন প্রায় ৯০ জন সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকের ওপর ইসরায়েলি স্পাইওয়্যার কোম্পানি প্যারাগন সলিউশনস নজরদারি চালিয়েছে বলে অভিযোগ করেছে অ্যাপটি।
হোয়াটসঅ্যাপের এক কর্তা বলেছেন, কিছু ইউজারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকিংয়ের বিষয়টি জানতে পারার পর প্যারাগনকে একটি চিঠিও পাঠিয়েছে মেটা মালিকানাধীন কোম্পানিটি।এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ বলেছে, মানুষের ব্যক্তিগত যোগাযোগের সক্ষমতা রক্ষার কাজ অব্যাহত রাখবে তারা।হোয়াটসঅ্যাপের ওই কর্তা বলেছেন, তাদের প্ল্যাটফর্মের প্রায় ৯০ জন ইউজারের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের চেষ্টা চালায় প্যারাগন, যা শনাক্ত করতে পেরেছেন তারা।এদিকে, সুনির্দিষ্টভাবে কাদের ওপর নজরদারি চলেছে বা ভৌগলিকভাবে কোথায় কোথায় এ নজরদারি চলেছে তা জানাতে অস্বীকার করেছেন হোয়াটসঅ্যাপের ওই কর্তা। তিনি কেবল বলেছেন,এ নজরদারি চালানো হয়েছে বিশিষ্ট নাগরিক ও মিডিয়ার কিছু ব্যক্তির ওপর।তিনি আরও বলেছেন,তখন থেকেই ইউজারদের ওপর প্যারাগনের এ হ্যাকিং প্রচেষ্টা বানচালের চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ।পাশাপাশি এ হামলার ডেটা কানাডার ইন্টারনেট ওয়াচডগ গ্রুপ,সিটিজেন ল্যাব’কেও পাঠিয়েছে তারা।
অন্যদিকে,হ্যাকিংয়ের জন্য প্যারাগনই দায়ী তা কীভাবে নিশ্চিত হওয়া গেল সে বিষয়ে কথা বলতে রাজি হননি ওই কর্তা। তিনি বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থা ও শিল্প অংশীদারদের এ হামলার বিষয়ে জানানো হয়েছে। এর বেশি বলতে রাজি হননি তিনি।









