গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International গাজায় ইসরায়েলের হামলা উসকানি : হামাস

    গাজায় ইসরায়েলের হামলা উসকানি : হামাস

    0
    50
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস, গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলাকে বিপজ্জনক উসকানি বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে। গোষ্ঠীটি সতর্ক করেছে যে এই হামলা ভঙ্গুর যুদ্ধবিরতিটিকে বিপন্ন করেছে।

    হামাস এক বিবৃতিতে লিখেছে আমরা এটিকে একটি বিপজ্জনক উসকানি বলে মনে করি, যার মাধ্যমে যুদ্ধাপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা পুনরায় শুরু করতে চাইছেন। গাজা সিটি থেকে বার্তাসংস্থা এ খবর জানিয়েছে। ইসরায়েল বলেছে, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে। তবে, এই অভিযোগ গোষ্ঠীটি অস্বীকার করেছে।