গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International যুদ্ধ শেষ করতে আলোচনা, নির্দেশ নেতানিয়াহুর

    যুদ্ধ শেষ করতে আলোচনা, নির্দেশ নেতানিয়াহুর

    0
    81
    ছবি সৌজন্যে : এক্স

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অবশিষ্ট সব পণবন্দীকে মুক্ত ও তেল আবিবের কাছে গ্রহণযোগ্য শর্তে গাজা যুদ্ধ শেষ করতে তিনি আলোচনা শুরুর নির্দেশ দিয়েছেন।ইসরায়েলি সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেছেন নেতানিয়াহু।

    তিনি বলেছেন, তার মন্ত্রিসভা গাজা সিটিতে ব্যাপক হামলার পরিকল্পনা অনুমোদন করেছে। যদিও দেশ-বিদেশে এ নিয়ে ব্যাপক সমালোচনা ও বিরোধিতা চলছে।এদিকে কাতার ও মিসরের মধ্যস্থতায় তৈরি করা একটি যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে প্যালেস্টাইনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাব অনুযায়ী, এ যুদ্ধবিরতি ৬০ দিনের জন্য কার্যকর হবে। কাতার জানিয়েছে, যুদ্ধবিরতির আওতায় গাজায় থাকা অর্ধেকসংখ্যক পণবন্দীকে মুক্তি দেওয়া হবে।এ প্রস্তাব নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন নেতানিয়াহু। বলেছেন, যুদ্ধবিরতির এমন প্রস্তাব তিনি মানবেন না। খবর অনুযায়ী,পণবন্দী মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার নতুন স্থান নির্ধারণ হলে সেখানে আলোচক দল পাঠাবে তেল আবিব। এর মধ্যে ইসরায়েলের গাজা ডিভিশন–এর সদর দপ্তরে সফরকালে এক ভিডিও বক্তব্যে নেতানিয়াহু বলেছেন, সব পণবন্দী মুক্ত করতে অবিলম্বে আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।নেতানিয়াহু বলেছেন, গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে ও হামাসকে পরাজিত করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী,আইডিএফ-র পরিকল্পনা অনুমোদন করার জন্য এসেছেন।

    হামাসকে পরাজিত ও সব পণবন্দীকে মুক্ত করা—এ দুই বিষয় একসঙ্গে চলবে।অন্যদিকে চলতি সপ্তাহে ইসরায়েলি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, প্রস্তাবিত যুদ্ধবিরতিতে শুধু অর্ধেক পণবন্দীকে মুক্তি দেওয়ার বিষয়টি তাঁরা সমর্থন করছেন না।