গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International ফের হামাসকে আক্রমণের হুঙ্কার নেতানিয়াহুর

    ফের হামাসকে আক্রমণের হুঙ্কার নেতানিয়াহুর

    0
    98
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক
    গাজায় সেনা হামলা নিয়ে হুঙ্কারের সুর ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। হুঁশিয়ারির সুরে তিনি বলেছেন, এই তো সবে শুরু।
    এক অনুষ্ঠানে যোগ দিয়ে নেতানিয়াহু জানিয়েছেন, প্যালেস্তাইনপন্থী সশস্ত্র বাহিনী হামাসের ওপর ক্রমবর্ধমান শক্তি ব্যবহার করবে ইজরায়েল। ভবিষ্যতে যুদ্ধবিরতির আলোচনা শুধুমাত্র আক্রমণের মুখেই হবে। তার আরও হুঁশিয়ারি, লক্ষ্যপূরণের জন্য ইজরায়েল লড়াই চালিয়ে যাবে। সকল পণবন্দীরের মক্তি, এবং হামাসকে শেষ করাই লক্ষ্য বলে দাবি করেছেন নেতানিয়াহু। গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি ভেঙে রমজানের মধ্যেই গাজায় একতরফা হামলা শুরুর কারণ হিসাবে অবশ্য হামাসের সন্ত্রাসবাদী তৎপরতা রোখার যুক্তি দিয়েছে তেল আভিভ। ইজরায়েলি সরকার জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও মধ্যস্ততাকারীদের দেওয়া প্রস্তাব প্রত্যাখান করে হামাস।
    বাকি পণবন্দীদের মুক্তি দিতে চায়নি তারা। তার জবাব দিতেই এই হামলা, জানিয়েছে তেল আভিভ।