
চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছিল চন্দ্রযান-৩। এবার ইসরো ২০২৮ সালে চন্দ্রযান-৪ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে।
এমনকি ২০৩৫ সালের মধ্যে মহাকাশ স্টেশন তৈরি হবে বলেই জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন।সংবাদমাধ্যমের সামনে তিনি জানিয়েছেন, চলতি আর্থিক বছরে আরও সাতটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে, তবে ভারতের প্রথম মানব মহাকাশযান ২০২৭ সালের জন্য নির্ধারিত রয়েছে।
তিনি বলেছেন, ইসরো বিজ্ঞান, প্রযুক্তি এবং শিল্পের ক্ষমতা দ্রুত বৃদ্ধির একটি পর্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভি নারায়ণনের কথায় সরকার চন্দ্রযান-৪ মিশন অনুমোদন করেছে, যা চাঁদের নমুনা-প্রত্যাবর্তন মিশন হিসাবে ডিজাইন করা হয়েছে এবং এটি হবে ভারতের সবচেয়ে জটিল চন্দ্র অভিযান।
