গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National শুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ ঘোষণা ইসরোর

    শুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ ঘোষণা ইসরোর

    0
    689
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    আগামী ১৯ জুন মহাকাশে পাড়ি দিতে চলেছেন শুভাংশু শুক্লা। বহু প্রতীক্ষিত এএক্স-০৪ মিশনের উড়ানের তারিখ ঘোষণা করেছে ইসরো। এই অভিযানে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দিকে।
    এর আগে রকেটে অক্সিজেন সিলিন্ডার লিক ধরা পড়ায় এই মিশন স্থগিত হয়ে যায়। তবে সম্প্রতি ইসরো, স্পেস এক্স এবং অ্যাক্সিওম স্পেস-এর মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে সব সমস্যার সমাধান হওয়ায়, নতুন করে নির্ধারিত হয়েছে উৎক্ষেপণের দিনক্ষণ।
    এই মিশনে মহাকাশ স্টেশনে ভারতের তৈরি সাতটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন শুভাংশু। পাশাপাশি নাসার সঙ্গে যৌথ গবেষণাতেও অংশ নেবেন।