
চন্দ্রযান ৫-এর জন্য কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পেয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, জানিয়েছেন ইসরো প্রধান ভি নারায়ণন। চন্দ্রযান ৩-এর সাফল্যের পরে চন্দ্রযান-৪ অভিযানের জন্য গত বছরেই অনুমোদন দিয়েছে কেন্দ্র। সব ঠিক থাকলে ২০২৭ সালে সেটি উত্ক্ষেপণ করা হতে পারে। চন্দ্রযান ৩ এর রোভার যন্ত্রটির ওজন ছিল ২৫ কেজি। এবার আরও বেশি ওজনের রোভার যন্ত্র চন্দ্রপৃষ্ঠে পাঠাতে চায় ইসরো।
সেটির ওজন ২৫০ কেজির কাছাকাছি হওযার সম্ভাবনা রয়েছে । ২০২৩ সালের ২৩ অগাস্ট, চাঁদের মাটিতে পা রেখেছিল তৃতীয় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। এই সাফল্যের পরে ২০২৪ সালের চন্দ্রযান-৪ এবং ২০২৫ সালে চন্দ্রযান-৫ কেন্দ্রের অনুমোদন পেল।
