গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ইসরোর অভিযান ব্যর্থ, মহাকাশে নামলো না কৃত্রিম উপগ্রহ

    ইসরোর অভিযান ব্যর্থ, মহাকাশে নামলো না কৃত্রিম উপগ্রহ

    0
    88
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ১০১তম অভিযান ব্যর্থ হয়ে গিয়েছে। মহাকাশে ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ পাঠানোর জন্য ইসরোর রকেট রবিবার সকালে রওনা দিয়েছিল। কিন্তু মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে প্রতিস্থাপন করা যায়নি।
    যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাঝপথে বাতিল করতে বাধ্য হয়েছেন ইসরোর আধিকারিকেরা। জানা গিয়েছে, রবিবার ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ইওএস-০৯ নিয়ে রওনা দেয় পিএসএলভি-সি৬১ রকেট। উৎক্ষেপণ সফল হয়েছিল। কিন্তু মিশনের তৃতীয় ধাপে গিয়ে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে।
    ফলে তা বাতিল করে দিতে হয়। অভিযান ব্যর্থ হয়েছে বলে সেখানেই স্বীকার করে নেন সংস্থার প্রধান ভি নারায়ণন। পরে ইসরো বিবৃতি দিয়ে বলে, ১০১তম মিশন শুরু করা হয়েছিল। পিএসএলভি-সি৬১ দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশন শেষ করা গেল না।