এবার সাড়ে ৬ হাজার কেজি মার্কিন উপগ্রহ উৎক্ষেপণ করবে ইসরো

0
110
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
আগামী কয়েক মাসের মধ্যে, ইসরো আমেরিকায় নির্মিত ৬,৫০০ কেজি ওজনের একটি যোগাযোগ উপগ্রহ  উৎক্ষেপণ করবে, রবিবার সংস্থার চেয়ারম্যান ভি নারায়ান এই কথা জানিয়েছেন।
চেন্নাইয়ের কাছে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নারায়ণন বলেছেন, এই অভিযান ৩০ জুলাই জিএসএলভি-এফ সিক্সটিন রকেটে করে নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার বা নিসার মিশনের ঐতিহাসিক উৎক্ষেপণের পর অনুষ্ঠিত হবে।
আর কয়েক মাসের মধ্যে, যে দেশটি আমেরিকা থেকে একটি ক্ষুদ্র রকেট পেয়েছে, তারা ভারতের মাটি থেকে ভারতের নিজস্ব লঞ্চার ব্যবহার করে আমেরিকার তৈরি ৬,৫০০ কেজি ওজনের একটি যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে।