ট্রাম্পের আক্রমণ সত্ত্বেও সমর্থন বাড়ছে কমলার

0
188
It is good to see him Kamala is targeted by Trump
It is good to see him Kamala is targeted by Trump

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে আবারও আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্র্যাট প্রার্থী কমলার সমর্থন বাড়ছে।

নতুন জনমত জরিপে এমন চিত্রই উঠে এসেছে, যা ট্রাম্প শিবিরের জন্য উদ্বেগের বলে মনে করছেন বিশ্লেষকরা।এর আগে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় এক সমাবেশে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখেন। সেখানে বিধ্বংসী মুদ্রাস্ফীতির জন্য বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দোষারোপ করেন ট্রাম্প।সমাবেশে কমলা হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণ করেন ডোনাল্ড ট্রাম্প। কমলার হাসি নিয়ে উপহাস করেন এবং তাঁকে কমিউনিস্ট ও পাগল আখ্যা দেন।টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা কমলা হ্যারিসের ছবি নিয়েও বিদ্রুপ করেন ডোনাল্ড ট্রাম্প। তবে কমলা হ্যারিসের উদ্যমী প্রচারে উদ্বিগ্ন রিপাবলিকান ও ট্রাম্পের উপদেষ্টারা বরাবরই তাঁকে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করে আসছেন।তাঁদের আশঙ্কা, নভেম্বরের নির্বাচনে জিততে সিদ্ধান্তহীন ও স্বাধীন ভোটারদের সমর্থন প্রয়োজন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কিন্তু কমলা হ্যারিসকে ব্যক্তিগত আক্রমণের ফলে এসব ভোট হাত ছাড়া হয়ে যেতে পারে।তবে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের জনতুষ্টিবাদী ও দ্বন্দ্বমূলক অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি, বরং একের পর এক ব্যক্তিগত আক্রমণ করে গেছেন কমলা হ্যারিসকে।