গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk বিরোধীদের কণ্ঠ পৌঁছে দেওয়া জরুরি : রাহুল

    বিরোধীদের কণ্ঠ পৌঁছে দেওয়া জরুরি : রাহুল

    0
    104
    It is important to convey the voice of the opposition Rahul
    It is important to convey the voice of the opposition Rahul
    সংসদে বিরোধীদের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করার অনুমতি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই নবনির্বাচিত স্পিকার ওম বিড়লাকে দায়িত্ব স্মরণ করিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
    ১৯৭৬ সালের পরে ফের একবার লোকসভায় স্পিকার নির্বাচন হয়েছে। বিরোধী প্রার্থী কে সুরেশকে পরাজিত করে শাসকদলের মনোনীত ওম বিড়লাই ফের স্পিকার নির্বাচিত হয়েছেন।আর দ্বিতীয়বারের জন্য ওম বিড়লা স্পিকার পদে বসতেই তাঁকে হাসিমুখে দায়িত্ব মনে করিয়ে দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা।রাহুল গান্ধী বলেছেন, বিরোধীদের স্পিকার ওম বিড়লাকে পক্ষ থেকে অভিনন্দন। এই সংসদ দেশের কণ্ঠ। সরকারের হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু বিরোধীরাও দেশের জনগণের কণ্ঠস্বর। বিরোধীরা চায় সংসদ অধিবেশন ভালভাবে হোক। বিরোধীদের কণ্ঠ পৌঁছে দেওয়া জরুরি। আশা করবেন, স্পিকার বিরোধীদের কথা বলার সুযোগ দেবেন। সংসদ কত ভালভাবে চলল, সেটা প্রশ্ন নয়। বরং প্রশ্ন হল বিরোধীদের কণ্ঠস্বর কতটা শোনা হল। এবারের নির্বাচনের ফলাফল বলছে, জনগণ চায় বিরোধীরা সংবিধান রক্ষা করুক। অন্যদিকে, তৃণমূলের লোকসভা দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, দ্বাদশ লোকসভায় প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সংসদে প্রবেশ করেছিলেন তিনি। তখনই বুঝেছিলেন বিরোধী দলনেতা ছাড়া অধিবেশন চলতে পারে না। এবার লোকসভা বিরোধী দলনেতা পেয়েছে। সংসদ সর্বদাই বিরোধীদের। এই মনোভাব থাকতে হবে শাসকদলকে।