গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ‘ইরানের সব দাবি মানা অসম্ভব!’ বললেন ট্রাম্প

    ‘ইরানের সব দাবি মানা অসম্ভব!’ বললেন ট্রাম্প

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ইরানের সব দাবি মানা অসম্ভব! যুদ্ধ থামাতে তেহরানের নতুন প্রস্তাবেও মন গলেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাঁর দাবি, ইরান এমন কিছু আবদার করছে যা মেনে নেওয়া আমেরিকার পক্ষে সম্ভব নয়।
    হোয়াইট হাউস থেকে ফ্লোরিডার উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য ঘিরে ফের ঘনীভূত হচ্ছে পশ্চিম এশিয়ার অস্থিরতা। 
    প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট কথা, ইরানকে কোনও অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তাঁর দাবি, ইরানের বর্তমান নেতৃত্ব অসংলগ্ন এবং তাঁরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত। অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আমেরিকা যদি তাদের হুমকির রাজনীতি এবং উস্কানিমূলক আচরণ বন্ধ করে, তবেই আলোচনার পথ প্রশস্ত হবে। টেলিগ্রামে একটি পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, দেশের সেনাবাহিনী যে কোনও হামলা রুখতে সম্পূর্ণ প্রস্তুত।