সকলের সুরক্ষা দেওয়া মমতার কর্তব্য: গিরিরাজ সিং

0
113
ছবি সৌজন্যে : এক্স
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মুর্শিদাবাদে হিংসা ও সংখ্যাগুরুদের বাড়িতে ভাঙচুরের তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিজার সিং। তিনি বলেছেন, সংখ্যালঘুদের পাশাপাশি সংখ্যাগুরুদের সুরক্ষা দেওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তব্য। তাঁর দাবি, মুর্শিদাবাদের হিংসায় সংখ্যাগুরুরা অনেকেই ঘরছাড়া। রাজ্য সরকারের সামনেই এট ঘটছে, যা দুর্ভাগ্যজনক।
অন্যদিকে আরজেডি নেতা তথা বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আরজেডি ক্ষমতায় আসার আগেই বিহারের জনগণকে ভয় দেখাতে শুরু করেছে। জনগণ তাকে ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ দেবে না।