বসে দাবি করলেই হবে না, আর জি কর-কাণ্ডে নব্যা

0
208
বাড়িতে বসে বসে দাবি করলেই হবে না। আর জি কর-কাণ্ড নিয়ে সরব হয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি তথা উদ্যোগপতি নব্যা নভেলি নন্দা। এক আলোচনাসভায় মহিলাদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলার বিষয় উঠে আসে তাঁর কথায়।
নব্যা নভেলি নন্দা বলেছেন, এই ধরনের ঘটনা কলকাতাতেই যে প্রথম ঘটল, তা নয়। একাধিকবার এই ধরনের মর্মান্তিক ঘটনার অভিজ্ঞতা রয়েছে সকলের। এই ঘটনা ভয়াবহ ও লজ্জাজনক। দেশের নাগরিক, মহিলা ও সমাজের অংশ হিসাবে এই ধরনের ঘটনার বিরুদ্ধে কড়া আইন চাই। কিন্তু, বাড়িতে বসে এই ধরনের দাবি করা খুবই সহজ বিষয়।যে যার মতো বাড়িতে বসে দাবি করলেই সমাজে পরিবর্তন আসবে না বলে মনে করেন নব্যা নভেলি নন্দা। তাঁর কথায়, সমাজের সদস্য হিসাবে সকলকের দায়বদ্ধতা রয়েছে। শুধু কর্মক্ষেত্রেই নয়, বাড়িতেও মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। সমাজের সদস্য হিসাবে নিজেদের ভূমিকা পালন করতে হবে। মহিলাদের আরও ভাল পরিবেশ প্রাপ্য। আর জি করের চিকিৎসকের এই পরিণতি হওয়ার কথা ছিল না।আরজি কর-কাণ্ডের পরেই একটি পোস্টে অমিতাভ বচ্চনের নাতনি লিখেছিলেন, চোখের সামনে আরও একটা ভয়ানক ধর্ষণের ঘটনা ঘটে গেল। কর্মক্ষেত্র বা শিক্ষা প্রতিষ্ঠান হোক অথবা বাড়ি, আমাদের নিরাপদ পরিবেশ দরকার।