নিজে মনে করলেই তবেই তাঁকে হঠানো সম্ভব: মুখ্যমন্ত্রী

0
1184
ছবি সৌজন্যে :ফেসবুক
নিজে যেদিন মনে করবেন সেদিনই তাঁকে হঠানো যাবে। বিভিন্ন ইস্যুতে বিজেপি বারবার মুখ্যমন্ত্রীর পদত্যাগে দাবি তোলে, ঝাড়গ্রামের সভা থেকে তারই পাল্টা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়।
বিজেপিকে আক্রমণ করে বলেছেন তিনি যেদিন নিজে মনে করবেন, সেদিনই তাঁকে হঠানো যাবে। যেদিন নিজে মনে করবেন না, সেদিন বিজেপির লোকেরাও তাঁকেই ভোট দেবেন। কারণ তাঁরাও জানেন তাঁদের আশ্রয়, ঠিকানা প্রয়োজন। স্লোগান দিয়েছেন রোটি-কাপড়া-মকান, এটাই হিন্দুস্তান।
হুঁশিয়ারি দিয়ে বলেছেন জ্যান্ত বাঘের থেকে আহত বাঘ বেশি ভয়ঙ্কর। তাই তাঁকে যেন আহত না করা হয়।