
অভিষেক বন্দ্যোপাধ্যাকে তোপ দাগলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী নেতাদের সরাসরি চ্যালেঞ্জ করে বলেছিলেন, দলে ফিরলে এক ঘণ্টার মধ্যে পদত্যাগ করবেন।
সে বিষয়ে প্রশ্ন করা হলে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেছেন, অনেক দেরি হয়ে গেছে। তাঁর মন্তব্য ৪ মে ভোটের রেজাল্ট বেরোনোর পর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়-র এই বোধোদয় হত, তাহলে মমতা বন্দোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারের এই হাল আজ হত না। নির্বাচনে জয় পরাজয় থাকতেই পারে৷
তাই বলে দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তাও আবার দিদির মতো একজন নেত্রীর দল, এটা দুঃখজনক৷ তাঁর মনে হয় অভিষেক এটা বলতে অনেক দেরি করে ফেলল৷
