স্টারলিঙ্ককে স্বাগত জানিয়ে পোস্ট মুছলেন অশ্বিনী বৈষ্ণব

0
2127
ছবি সৌজন্যে : এক্স
ইলন মাস্কের স্টারলিঙ্ককে ভারতে স্বাগত জানিয়েও পরে সেই পোস্ট মুছে দিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডলে পোস্টে তিনি লেখেন,ভারতে স্টারলিঙ্ককে স্বাগত। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই সেই পোস্ট নিজের মুছে ফেলেন তিনি। পরে আবার একই কথা পোস্ট করেছিলেন। যদিও তার সঙ্গে জুড়ে দেন, প্রত্যন্ত এলাকায় রেল প্রকল্পের জন্য কার্যকর হবে।
তবে বর্তমানে রেলমন্ত্রী অশ্বিনীর সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টও দেখা যাচ্ছে না। ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স-ই স্টারলিঙ্ক পরিষেবা দেয় বিশ্ব জুড়ে। ইতিমধ্যেই এই পরিষেবা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতে স্টারলিঙ্ক পরিষেবা প্রদানের জন্য এখনও ছাড়পত্র পায়নি স্পেসএক্স। দেশে স্যাটেলাইটভিত্তিক পরিষেবা অনুমোদনের বিষয়ে খুবই সতর্ক ভারত সরকার।