গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Entertainment মনে হয়েছিল সব শেষ : সারা

    মনে হয়েছিল সব শেষ : সারা

    0
    258
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অভিনেতা সাইফের উপর হামলার খবর মধ্যরাতে পান বড় মেয়ে সারা আলি খান। সেই মুহূর্তে ঠিক কী করা উচিত বুঝে ওঠার আগেই একের পর এক ফোন। আসতে থাকে নানা আপডেট। এমন রাত আগে কখনও আসেনি তার জীবনে। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবার উপর হামলার দিনের ঘটনা বর্ণনা করেছেন সারা। হামলার পরের দিন সকালেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন তিনি। কয়েকটা দিন যে কতটা অনিশ্চয়তার মধ্যে কেটেছে সারার, সে কথাও জানিয়েছেন। সাক্ষাৎকারে সারা বলেছেন, ভেঙে পড়েছিলেন। সত্যি বলতে আর কিছু মনে পড়ছে না। এতটাই ভয় পেয়েছিলেন যে পাথরের মতো হয়ে গিয়েছিলেন। বাবা সাইফকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন ওই ১৫ থেকে ২০ মিনিট সময়টা গোটা জীবনের মতো মনে হয়েছিল।তারপর ধীরে ধীরে হাসপাতাল থেকে আপডেট পেয়ে স্বস্তি পান।বাবা সাইফকে যে দিন হাসপাতাল থেকে হাসি মুখে বেরিয়ে আসতে দেখেন, সেই দিন খানিক স্বস্তি পেয়েছিলেন সারা। সারা আরও বলেছেন, তিনি ঠিক এমনই।

    এটাই তার স্বভাব এবং চার সন্তানের বাবা হিসেবে তাকে দেখাতেই হতো যে তিনি একদম ঠিক আছেন। বাবা সাইফ সবসময়ই একজন ফাইটার। কখনও হাল ছাড়েন না। তাই বাবা হিসেবে সাইফ দেখানোর চেষ্টা করেন সব ঠিক আছে। এটা বাবার থেকেই শিখেছেন।