
সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া ভুল ছিল। শিয়ালদহ কোর্টে শুনানি পর্বের শেষে অভিযোগ করেছেন অভয়ার বাবা-মা।
তাঁদের অভিযোগ সিবিআই কার্যত কলকাতা পুলিশের শুরু করা তদন্তের পথই অনুসরণ করেছে। তাঁরা কোনও দাবি তুললেই সিবিআইয়ের তরফে বলা হয় সবাইকে গ্রেফতার করা যায় না। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক এবং আরজি কর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করলেও তাঁকে কার্যত ক্লিনচিট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা। সুদীপ্ত রায়ের বয়ান রেকর্ড করা হলেও আদালতে পেশ করা সিবিআই-র নথিতে তার কোনও উল্লেখ নেই। এর আগে আরজি কর মামলায় অভিযুক্ত পুলিশকর্মী অনুপ দত্তকে গ্রেফতারের দাবিতে আদালতে দারস্থ হয়েছিলেন নির্যাতিতার বাবা-মা।
তাঁদের আইনজীবী দাবি করেছেন অনুপের নির্দেশেই ওই খুন ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় আর জি কর হাসপাতালে গিয়েছিলেন। অনুপ রায়ের পলিগ্রাফ টেস্টের ভিডিও প্রকাশ্যে আনার দাবি জানানো হয়।
