
তাঁর সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সই করা লাহোর ঘোষণাপত্র যে পাকিস্তানই ভেঙেছিল, তা সরাসরি স্বীকার করে নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বর্তমানে পাকিস্তানের প্রধান শাসক দল পিএমএল-এনের সভাপতি নওয়াজ় শরিফের এই স্বীকারোক্তি আদতে ভারতের উদ্দেশে আস্থাবর্ধক সুরের ইঙ্গিত কিনা সেই জল্পনা ছড়িয়েছে।
তারই ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে নওয়াজ শরিফ নিজের দলের সভায় বলেছেন, ১৯৯৮ সালের ২৮ মে পাকিস্তান পাঁচটি পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছিল। তারপরেঅটলবিহারী বাজপেয়ী এখানে এসে তাদের সঙ্গে একটি চুক্তি করেছিলেন। কিন্তু পাকিস্তান চুক্তি লঙ্ঘন করেছিল। ভুলটা তাদের।তিনি আরও বলেছেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন পাকিস্তানকে ৫০০ কোটি ডলার দিতে চেয়েছিলেন, যাতে পারমাণবিক পরীক্ষা না করা হয়।কিন্তু তিনি রাজি হননি। ইমরান খানের মতো কেউ কুর্সিতে থাকলে রাজি হয়ে যেতেন।
