গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Jalpaiguri ‘আমার দ্বারা হল না’, নোট লিখে মরণঝাঁপ ছাত্রীর

    ‘আমার দ্বারা হল না’, নোট লিখে মরণঝাঁপ ছাত্রীর

    0
    277
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাবা মায়ের চাহিদা পূরণ করতে না পারায় বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ক্লাস নাইনের ছাত্রী। শিলিগুড়িতে মৃত ছাত্রীর লেখা সুইসাইড নোটে এমনটাই লেখা রয়েছে। জানা গিয়েছে কদমতলা বিএসএফ স্কুলের পড়ত ক্লাস নাইনের সরলা ঠকচক।

    তাঁর মা বিএসএফে কর্মরত। শনিবার স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল বছর ১৫-র সরলা। কিন্তু বাড়ি থেকে খানিক দূরে একটি বহুতলের নীচ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান ওই বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে মেয়েটি।

    সরলার লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। তাতে সরলা লিখেছে সে পড়াশোনায় ভাল না। তাই তার দ্বারা হবে না। বাবা-মায়ের চাহিদা পূরণ করতে পারেনি সে। সুইসাইড নোটটি ঘরি দিয়ে চাপা দেওয়া ছিল।