গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Alipurduar সবুজ হতে ৫ মিনিট লাগবে, তোপ অভিষেকের, পাল্টা সুকান্ত

    সবুজ হতে ৫ মিনিট লাগবে, তোপ অভিষেকের, পাল্টা সুকান্ত

    0
    677
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আলিপুরদুয়ার সবুজ হতে ৫ মিনিট সময় লাগবে। আলিপুরদুয়ারের সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপি হারলে কেন্দ্রের যাবতীয় অনুদান বন্ধ হয়ে যাবে।

    কিন্তু তণমল আলিপুরদুয়ারে হারলেও লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে চলেছে। অথচ কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা ৫ বছর ধরে বন্ধ করে রেখেছে। আলিপুরদুয়ারের সভা থেকে তিনি আরও বলেছেন যে দলের সর্বোচ্চ নেতার কথার কোনও গুরুত্ব নেই। সে দল মানুষকে কোনওরকম সুরাহা দিতে পারে না। ১০০ দিনের টাকা ৫ বছর ধরে বন্ধ রেখেছে কেন্দ্র। দাসপুরের সভা থেকে পাল্টা খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন আলিপুরদুয়ার এমনিই সবুজ।

    অনেক চা বাগান রয়েছে। ওখান থেকে চুরি করার আর কি বাকি আছে। বালি চুরি করে নদী শেষ করে দিয়েছে। তৃণমূল এমন যারা মাটি, বালি, কয়লা সব খেয়ে হজম করে।