গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home International গাজার ধ্বংসস্তূপ সরাতে লাগবে ৭ বছর

    গাজার ধ্বংসস্তূপ সরাতে লাগবে ৭ বছর

    0
    2
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    গাজায় চুর্ণ-বিচূর্ণ কংক্রিটের নিচে চাপা পড়ে আছে প্রিয়জনদের নিথর দেহ। স্বজনরা জানেন, ঠিক কোথায় আছেন তাদের মা, বাবা, সন্তান কিংবা ভাইবোন। তবু উদ্ধার সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির অভাবে তাদের বের করা যাচ্ছে না। এ অবস্থায় মাসের পর মাস, ধ্বংসস্তূপের চারপাশ ঘুরে স্মৃতি হাতড়ে ফিরছেন তারা।

    ২৩ বছর বয়সি লিনা আল-জাওরা তাদেরই একজন। লিনা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এক হামলায় পরিবারের ২৮ সদস্যকে হারান। হামলার সময় অসুস্থ থাকায় তিনি বাড়ির বাইরে ছিলেন। পরে ফোনে তার কাকা তাকে জানান, বাড়িটি ধ্বংস হয়ে গেছে এবং পরিবারের কেউ আর বেঁচে নেই। খবরটি জানার পর তিনি মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েন।

    দু’ বছরের বেশি সময় পার হয়েছে। তবে এখনো তিনি স্বজনদের মরদেহ দাফন করতে পারেননি। লিনা জানিয়েছেন, তিনি প্রায়ই ধ্বংসস্তূপের পাশে যান, মায়ের সঙ্গে কাটানো শেষ মুহূর্তগুলো তাকে খুব ব্যথিত করে। এদিকে রাষ্ট্রসংঘ, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ মূল্যায়ন অনুযায়ী, গাজায় বর্তমানে প্রায় ৬ কোটি ৮০ লাখ মেট্রিক টন ধ্বংসস্তূপ জমে আছে। রাষ্ট্রসংঘের ধারণা, পুরো ধ্বংসস্তূপ পরিষ্কার করতে প্রায় ৭ বছর সময় লাগতে পারে।