নিউটাউনে অফিসের ৬ তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর

0
223
ছবি সৌজন্যে : নিজস্ব

অফিসের ৬ তলা থেকে আইটি কর্মীর ঝাঁপ দেওয়ার ঘটনায় বুধবার দুপুরে চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনে। গুরুতর আহত অবস্থায় বছর ৪০-র দ্বৈপায়ন ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে নিউটাউনের অ্যাকশন এরিয়া ১ এলাকার ইউনিটেক বিল্ডিংয়ের ৬ তলা থেকে ঝাঁপ দেন দ্বৈপায়ন। তাঁর সহকর্মীরা জানিয়েছেন লাঞ্চের পর অফিসে সবাই যে যার মত কাজে ফিরে গিয়েছিলেন। তখনই সবার অলক্ষ্যে বহুতল থেকে ঝাঁপ দেন দ্বৈপায়ন। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিউটাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এটি আত্মহত্যার চেষ্টা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সহকর্মীদের জেরা করে জানতে চাইছে পুলিশ। পাশাপাশি সিসিটিভিও চেক করা হচ্ছে।