সল্টলেকে গতির বলি তথ্যপ্রযুক্তি কর্মী 

0
200
ছবি সৌজন্যে : নিজস্ব
সল্টলেকে তথ্যপ্রযুক্তির মহিলা কর্মীকে পিষে দিয়েছে বাস। ভয়াবহ পথ দুর্ঘটনায় সল্টলেকে ওয়েবেল মোড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণী বছর ২৫-র রজনী মাহাত। তিনি ধাপা মাঠপুকুরও এলাকার বাসিন্দা। একটি বেসরকারী অ্যাপ সংস্থায় কাজ করতেন যুবতী। শনিবার সকাল ১০টা নাগাদ সাঁতরাগাছি-বারাসাত রুটে একটি বাস ওয়েবেল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রজনীকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন তরুণী। তখনই পলকের মধ্যে বাসের পিছন চাকায় পিষ্ট হন তিনি। মাথার উপর থেকে চলে যায় গাড়ি। ঘটনায় রক্তে ভেসে যায় এলাকা। স্থানীয়রা তড়িঘড়ি তরুণীকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় গাড়ী চালানোর ফলে ভয়াবহ পথ দূর্ঘটনা দাসপুরে।
প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ বাইকের। আশঙ্কাজনক বাইক চালক, দুর্ঘটনাগ্রস্থ প্রাইভেট কার থেকে উদ্ধার হয়েছে মদ এবং বিপুল পরিমানে টাকা।