
নির্ভয়ার মতো মারা যেতেন, তবে হয়তো সবাই বিশ্বাস করত যে তাঁর সঙ্গে অত্যাচার হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করেছেন উন্নাওয়ের নির্যাতিতা।
তিনি বলেছেন, আট বছর ধরে লড়াই করছেন। আজও প্রমাণ দিতে হয় যে তাঁকে ধর্ষণ করা হয়েছে। তিনি সুপ্রিম কোর্টকে বলেছেন, বাবার ন্যায়ের জন্য কুলদীপ সেঙ্গারকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। তবেই বাবার আত্মা শান্তি পাবে। সুপ্রিম কোর্ট বিজেপির বহিষ্কৃত বিধায়ককে কোনও তাৎক্ষণিক স্বস্তি দেয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করেছে, এই মামলার মতো ঘটনায় বিলম্ব কোনওভাবেই কাম্য নয়। আগামী তিন মাসের মধ্যে শুনানি শেষ করতে হবে। কুলদীপ সেঙ্গার তাঁর শাস্তি স্থগিত রাখার আবেদন করলেও আদালত জানায়, তিনি ইতিমধ্যেই গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
সিবিআই-এর হয়ে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, সেঙ্গারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, তাই জামিনের মতো সুবিধা দেওয়ার প্রশ্নই ওঠে না। আদালত পরিষ্কার জানিয়ে দেয়, এ ধরনের মামলায় অপরাধীর অতীত রেকর্ড, অভিযোগের গুরুত্ব এবং ভুক্তভোগীর অধিকার- সবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
