গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports নরওয়ের কাছে বিধ্বস্ত ইতালি

    নরওয়ের কাছে বিধ্বস্ত ইতালি

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স

    চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি আবারও হতাশ করেছে তাদের সমর্থকদের। ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই নরওয়ের কাছে ৩-০ ব্যবধানে হেরে বড় ধাক্কা খেলো আজ্জুরিরা। অসলোতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধেই তিন গোল হজম করে ইতালি।নেশন্স লিগে অংশ নেওয়ার কারণে কিছুটা দেরিতে বাছাই শুরু করলো ইতালি।

    তারা খেলছে ,আই গ্রুপে, যেখানে নরওয়ে ছাড়াও আছে এস্তোনিয়া, মলদোভা ও ইসরায়েল। কিন্তু বাছাইপর্বে প্রথম ম্যাচেই এমন পরাজয় যেন আবারও মনে করিয়ে দিল তাদের সাম্প্রতিক ব্যর্থতার ইতিহাস।২০০৬ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে যেন ছন্দ হারিয়ে ফেলে ইতালি। ২০১০ ও ২০১৪ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। এরপর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তো অংশগ্রহণ করতেই পারেনি তারা। এবারও শুরুটা হলো হতাশাজনক।অসলোতে শুরু থেকেই ছন্দহীন দেখা যায় ইতালিকে। ম্যাচের ১৪ মিনিটেই নরওয়েকে এগিয়ে দেন ফরোয়ার্ড আলেক্সান্ডার শরলথ।

    এরপর ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ উইঙ্গার নুসা। প্রথমার্ধের শেষ দিকে ওডেগার্ডের পাস থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন আর্লিং হল্যান্ড।পরাজয়ের পর গ্রুপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইতালি।যদিও তারা এখন পর্যন্ত দুটি ম্যাচ কম খেলেছে।৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নরওয়ে, ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইসরায়েল এবং তৃতীয় অবস্থানে রয়েছে এস্তোনিয়া।