বিশ্বকাপের দল ঘোষণা করল ইতালি

0
114
ছবি সৌজন্যে : এক্স

ইতিহাস গড়তে যাচ্ছে ইতালি ক্রিকেট দল। প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামছে ইউরোপের এই দলটি। টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইতালিয়ান ক্রিকেট বোর্ড।

আসন্ন বিশ্বকাপে ইতালির অভিষেক ম্যাচ হবে বাংলাদেশের বিপক্ষে।ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৯ ফেব্রুয়ারি, কলকাতার ইডেন গার্ডেনসে। এরপর ১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে আজ্জুরিরা।আগেই জানানো হয়েছিল, বিশ্বকাপে ইতালিকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটসম্যান ওয়েন ম্যাডসেন। স্কোয়াডে সবচেয়ে আলোচিত সংযোজন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন আন্তর্জাতিক অলরাউন্ডার জেজে স্মাটস।প্রোটিয়াদের হয়ে ১৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে চোটের কারণে বিশ্বকাপ মিস করছেন এমিলিও গে।

২০২৫ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই মূল পর্বে জায়গা করে নেয় ইতালি। স্কটল্যান্ড ও গার্নসির বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে তারা দ্বিতীয় স্থান অর্জন করে এবং নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপে কোয়ালিফাই করে।