
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। আমেরিকার এক কর্মকর্তা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত পাওলি জাম্পোলি প্রস্তাব অনুযায়ী, ইরানের জায়গায় ইতালিকে খেলানোর বিষয়টি সামনে এলেও ইতালির ক্রীড়া কর্তৃপক্ষ তা সরাসরি নাকচ করে দিয়েছে।
উল্লেখ্য,ইরান এখনো বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়নি। বরং দলটি আমেরিকায় অনুষ্ঠিতব্য আসরের জন্য প্রস্তুতি নিচ্ছে।বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়ে দিয়েছে, লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে নির্ধারিত ইরানের গ্রুপ পর্বের ম্যাচগুলো পরিকল্পনা অনুযায়ীই অনুষ্ঠিত হবে। জানা যাচ্ছে আমেরিকার বৈশ্বিক অংশীদারিত্ব বিষয়ক বিশেষ দূত পাওলি জাম্পোলি এই প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে উত্থাপন করেছিলেন।তবে ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোতি স্পষ্ট জানিয়ে দেন, প্রথমত এটা সম্ভব নয়, দ্বিতীয়ত এটা ভালো কোনো ধারণাও নয়।উল্লেখ্য, ইরান এশিয়া অঞ্চল থেকে প্রথম দিকেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল।অন্যদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়, যার ফলে কোচ ও ফুটবল ফেডারেশনের সভাপতিকে পদত্যাগ করতে হয়।ইতালির অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বোনফিগলিওও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
এদিকে ইতালির অর্থমন্ত্রী এই ধারণাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন।অন্যদিকে, ইরান দূতাবাস এই প্রস্তাবের কড়া সমালোচনা করে জানিয়েছে, ফুটবল মানুষের খেলা, রাজনীতিবিদদের নয়।









