গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home National পাখির ধাক্কা নয়, সমস্যা থাকতে পারে বিমানের ডানাতেই!

    পাখির ধাক্কা নয়, সমস্যা থাকতে পারে বিমানের ডানাতেই!

    0
    134
    ছবি সৌজন্যে : এক্স
    পাখির ধাক্কা নয়, বরং বিমানের ডানাতেই সমস্যা থাকতে পারে। পাখির ধাক্কার সম্ভাবনা কার্যত উড়িয়ে দিচ্ছেন তদন্তকারীরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, কেন্দ্রের তদন্তকারী দল মূলত তিনটি সম্ভাবনার দিকে নজর রাখছে। পাখির ধাক্কার কারণে এই বিমান দুর্ঘটনা ঘটেছে বলে তাঁরা মনে করছে না।
    ইতিমধ্যে বিমানের একটি ব্ল‍্যাক বক্স উদ্ধার করা হয়েছে। সূত্রে খবর, তা মোটামুটি অক্ষত রয়েছে। ফলে তার মধ্যে থেকে দ্রুত তথ্য উদ্ধার করা যাবে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তিনটি সম্ভাব্য কারণের কথা। বিমানের ইঞ্জিন থ্রাস্টে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
    এছাড়া বিমানটির ডানায় কোনও সমস্যা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ডানার পিছনের দিকের অংশ ফ্ল্যাপ নামে পরিচিত। আকাশে বিমানকে ভেসে থাকতে সাহায্য করে এই ফ্ল্যাপ। রানওয়ে ছাড়ার পর তাতে সমস্যা হয়েছিল কিনা, তাতে কোনও ত্রুটি ছিল কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে খবর।