দলের ভোটে ড্যামোক্রাট প্রার্থী কমলা হ্যারিসই

0
903
The Democratic candidate in the party vote is Kamala Harris 1
The Democratic candidate in the party vote is Kamala Harris 1
আমেরিকার প্রেসিডেন্ট ভোটে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কমলা হ্যারিসের নাম প্রায় নিশ্চিত হয়েছে।
ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান জেমি হ্যারিসন জানান, কমলা হ্যারিস আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য ডেমোক্র্যাটিক প্রতিনিধিদের কাছ থেকে যথেষ্ট সংখ্যক ভোট পেয়ে গিয়েছেন। জয় নিশ্চিত হওয়ার পর কমলা নিজের এক্স  হ্যান্ডলে লিখেছেন, তিনি সম্মানিত। তিনি লিখেছেন, ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পেরে তিনি সম্মানিত। প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনের অনলাইন ভোটিং প্রক্রিয়া শেষ হবে আগামী সোমবার। অগাস্টের ৭ তারিখ পার্টি কনভেনশনে আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং তাঁর রানিং মেট, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন ঘোষণা করা হতে পারে। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমলা আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট। আগামী ৫ নভেম্বর নির্বাচনে জয়ী হলে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ারও নজির গড়বেন তিনি।