
দিদিকে উৎখাতের সময় এসেছে। সুকনার সভা থেকে হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। তাঁর কথায় বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।
বিজেপি ছাড়া কেউ গোর্খাদের সমস্যার সমাধান করতে পারবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি কেন্দ্র বৈঠক ডাকলেও যোগ দেয়নি রাজ্য সরকার। জিটিএ দুর্নীতি নিয়েও তদন্ত হবে। গোর্খাদের আশ্বস্ত করে বলেছেন ভোটের পর বাদ যাওয়াদের নাম ফেরানো হবে ভোটার তালিকায়। তিনি আরও বলেছেন মমতাদিদির কালেক্টর গোর্খাদের নামও কেটেছে। আশ্বস্ত করে বলেছেন নির্বাচন মিটলেই বেছে বেছে প্রত্যেক গোর্খাদের নাম পুনরায় ভোটার তালিকায় তুলবে বিজেপি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিজেপি এলে উত্তরবঙ্গ থেকে ধরে ধরে অনুপ্রবেশকারীদের বের করবে বিজেপি। চারটি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার কাজও হবে। সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশনের সুবিধা দেওয়া হবে। তিনি আরও বলেছেন কংগ্রেস, সিপিএম, তৃণমূল অনেক অন্যায় করেছে। সুভাষ ঘিসিংয়ের প্রতি অন্যায় হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে এর হিসেব দিতে হবে। আশ্বস্ত করে বলেছেন পাহাড়ের সমস্যা সমাধানে যাতে আন্দোলন না করতে হয়, সেই ব্যবস্থা করবেন।






